মায়াপরীর চিত্রকর্ম~মো: আব্দুল ওয়াহেদ---------------------------------------------------------------------------- |
চিত্রকর নই তবু একখানা ছবি আঁকি
জীবন্ত সে চিত্রখানা, আর অল্পখানি বাকি।
আঁকিছি এক মায়াপরী,যাহার- মুখে মৃদু হাসি
সেই তরুণীর চিত্রকর্মে আমায় দিলাম ফাঁসি।
মোনালিসা নয় সে, এক নিশ্চুপ অভিমানী
হরেছে যে ঘুম মোর, মায়াময় বদনখানি!!
অধরা তাহার চোখজোড়া -হৃদয় হরণকারী
প্রজাপতির সব রং; এক ডানাহীন নীলপরী।
কেশর ন্যায় পাপড়ি তাহার-এক অপরূপ সৃষ্টি
মেঘলা শ্রাবণের মেঘ রূপী - সে রিমঝিম বৃষ্টি।
কোমল রূপী চিবুক তাহার, সিক্ত ওষ্ঠ জোড়া
কৃষ্ণ কালো কেশে তাহার কাঠ গোলাপের তোড়া।
গোলাপ সম কপোল তাহার, কাজল কালো আঁখি
চওড়া তাহার ললাটখানি, এক মাটির ময়না পাখি!
গলায় তাহার মধুর ছোয়া আর মুক্তো গাঁথা মালা
উদার তাহার বক্ষদেশ আর হস্তে কাঁকন বালা।
মায়ায় ভরা রূপখানিতে হৃদয় মোর ক্ষত
রাঙা তাহার পদ যুগল- রাজহংসীর মতো।
কন্ঠে তাহার বুলি নহে, কোকিল কুহু সম
এই স্বরেতেই মুগ্ধ আমি, নমঃ সুকন্ঠী নমঃ।
আচার তাহার কোমল স্বরূপ, সবার সাথে মিলে
তাহার তরেই ঝাঁপাই আমি পদ্ম ভরা ঝিলে!
হস্তকর্ম নিপুণ তাহার, চতুর সমান গীতে
রূপে–গুণে অনন্যা সে গ্রীষ্ম–বর্ষা–শীতে।
এক ছবিতে সকল কিছু কেমনে আঁকি বলো
এবার না হয় ক্লান্তি নামুক, ইহাই বরং ভালো।
নিজের আঁকা চিত্র দেখে মজি গভীর প্রেমে
বাকি কিছু আঁকবো আবার অন্য ছবির ফ্রেমে।
[প্রকাশঃ ৩১শে জানুয়ারি ২০২৫ খ্রি:]
[পরিমার্জনাঃ ১ লা ফেব্রুয়ারি ২০২৫ খ্রি:]
[উৎসর্গ: কবি মো: আব্দুল ওয়াহেদ কর্তৃক বিশেষ উদ্দেশ্যে উৎসর্গকৃত]
©️লেখক কর্তৃক সর্বস্বত্ব অধিকার সংরক্ষিত।


0 Comments